গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ১২মে মঙ্গলবার আন্তর্জাতিক নার্সিং দিবসে এগরা -২এর পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ত্রহাতে লাল গোলাপ তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, ছিলেন পনিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি পুলিন পানি, রজত বেরা’সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাও শিক্ষকর্মী।
স্বাগত ভাষণে বিদ্যলয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি জানান গরমে ও লকডাউনে ব্লাড ব্যাঙ্ক গুলি রক্তহীনতায় ভুগছে। থ্যালাসেমিয়া রোগীদের রুটিন রক্তের চাহিদা পূরণ করতে রক্তদান শিবির জরুরী।
মানুষের বিপদে পাশে থাকতে এমন উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা এগিয়ে এসে সহযোগিতা করেছে।
শেষে-২ মহিলা’সহ ৩১জন রক্তদান করে,এগরা ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্ৰহ করে। লক ডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে বিদ্যালয়ে এস ত্রাণ সামগ্রী গ্ৰহন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সহকারী প্রাধান শিক্ষক রতন কুমার মন্ডল।