
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ১২ ই মে মঙ্গলবার কাঁথি -৩ এর নাচিন্দা জীবনকৃষ্ণ বয়েজ স্কুলের পক্ষ থেকে মহামারি করোনার ত্রাণ বিতরণ করা হয়। এদিন ১৫০ দুঃস্থ মানুষের হাতে আলু পেঁয়াজ , মুড়ি, তেল, সাবান, হলুদ ,লংঙ্কা, চানাচুর, নাস্তা, বিষ্কুট, লবণ এর প্যাকেট তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ বেজ, মারিশদা থানার ওসি অমিত দেব , উপদেষ্টা কমিটির সদস্য মলয় ত্রিপাঠী, স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্ভু পাত্র প্রমুখ । বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভময় জানা জানান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বিদ্যালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে ।


