
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্বমেদিনীপুর: এগরা -২এর বাথুয়াড়ী পঞ্চায়েতের জগন্নাথকর বাড় দেশপ্রাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে করনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দান করেন। মঙ্গলবার কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্যের হাতে চেক তুলেদেন সমিতির সম্পাদক সুশান্ত কুমার মাইতি, সভাপতি তরুণ কুমার বর, ম্যানাজার নবকান্ত মাইতি প্রমুখ। স্থিি সঙ্গে ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা দাতা সমিতির মাদার ব্যাংক বলাগেড়িয়া কো-অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর বিকাশ বেজ। মহকুমা শাসক সমিতির কর্মকর্তাদের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে চেক গ্রহণ করেন এবং তা দ্রুত নেটব্যাঙ্কিংএর ব্যবস্থা করেন।
