
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১১মে আজ সোমবার খেজুরী-১এর জরারনগর খারড সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। সমিতির সম্পাদক স্বদেশ রঞ্জন খাটুয়া ও ম্যানাজার সোমশংকর প্রধান সমিতির সভাপতির হাতে দেন। সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক ১০,০০০দশ হাজার টাকার সেই চেক ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দেওয়ার জন্য খেজুরী -১এর বি ডি ও তীর্থঙ্কর ঘোষের হাতে তুলে দেন। বি ডি ও এমন মহৎ উদ্যোগের জন্য সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং দ্রুত ফান্ডে এডজাস্টের ব্যাবস্থা করেন।
