প্রকাশ কর :মেদিনীপুর পূর্ব পশ্চিম : আজ১১সোমবার চারদিন ব‍্যাপী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতীকী অবস্থান বিক্ষোভের তৃতীয় দিন।ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার, জেলা ও মন্ডলের কিষাণ এবং ও বি সি মোর্চার নেতৃত্বে,জেলার বি ডি ও অফিস গুলিতে
পশ্চিমবঙ্গ সরকারের রেশন দূর্নীতির বিরুদ্ধে এবং তৎসহ কেন্দ্র সরকারের “আয়ুষ্মান ভারত” ও “কিষাণ গরীব কল‍্যাণ নিধি” যোজনা থেকে রাজ‍্যবাসিকে বঞ্চিত করার প্রতিবাদে, কোভিড ওয়ারিয়রগণকে কেন্দ্রের বীমার আওতা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে , রাজ‍্যবাসীর বিদ‍্যুৎ বিল মুকুবের দাবিতে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর অনীহার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

    সামাজিক দূরত্ব এবং কোভিড প্রোটোকল মেনে এই কর্মসূচীতে দলীয় কর্মীগণ অংশ নেন।এই কর্মসূচীগুলিতে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার জেলা ও জেলার অন্তর্গত সমস্ত মন্ডলের কিষাণ এবং ওবিসি মোর্চার নেতৃত্ব নিজ নিজ মন্ডলের ব্লক অফিসে উপস্থিত থেকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
      এই অবস্থান কর্মসূচী জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন ব্লক অফিসে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক তাপস দোলাই, জেলা সম্পাদক নবীন প্রধান ও কল্লোল কর, কিষাণ মোর্চার জেলা সভাপতি মোহনলাল শী, জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান,জেলা সদস‍্য বিষ্ণুপদ করণ, অসীম মন্ডল সহ সমস্ত মন্ডল সভাপতি‌‌।
        শেষে আগামীকাল মঙ্গলবার এস সি মোর্চা ও এস টি মোর্চার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *