
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১৩ই মে বুধবার এগরা -২এর বাসুদেবপুর রোড রেজ ক্লাবের পক্ষে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য।পার্থ সারথি দাসের উদ্যোগে খেজুরী-১এর কৃষ্ণনগর অনাথ আশ্রমকে সহায়তা দান করা হয়। আবাসিকদেরএক মাসের খাদ্য সামগ্রী চাল, আলূ, পেঁয়াজ, আদা-রসুন, ডাল মুগ ও মসুর , সয়াবিন, চিনি ,বিস্কুট,চিনি সার্ফ, সরিষা তেল,লবণ, সাবান,বালতি প্রভৃতি আশ্রমের কর্ণধার ভক্তিপদ মাইতির হাতে তুলে দেন। ছিলেন বাসুদেবপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ চক্রবর্তী, নিখিলেশ দাস, গৌরাঙ্গ দাস, অলকেশ পাত্র প্রমুখ।
