
দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম :বিশ্বে আতঙ্কের অপর নাম করোনাভাইরাস। বর্তমানে এই ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বিশ্ব মহামারীবলা হচ্ছে। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই যুদ্ধে শামিল হতে রাজ্যের বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মহিষাদল ব্লকের ১১টি পঞ্চায়েত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে ১লক্ষ ৬০ হাজার টাকা তুলে দেয়াল। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের প্রায়১১ টি পঞ্চায়েত মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়। এছারাও পঞ্চায়েত সমিতির তরফ থেকে এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিশেষ আর্থিক চেক তুলে দেওয়া হয়। বুধবার সকালে সামাজিক দূরত্ব মেনে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দের হাতে প্রতিটি পঞ্চায়েতের তরফ থেকে বিশেষ আর্থিক চেক তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক কুমার চক্রবর্তী বলেন- “করোনা মোকাবিলায় সকলকে একসাথে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আমরা আজ এই বিশেষ চেক তুলে দিলাম।
