গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১৩ ই মে বুধবার এগরা ও এস জি ল্যাপারোস্কোপিক হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার প্রা: লি:এর পক্ষ থেকে আন্তর্জাতিক নার্সেস  ডে উদযাপন, আলোচনাসভা ও সম্মাননা জ্ঞাপন হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০০বর্ষ জন্মদিন স্মরণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানে অনুষ্ঠানের সূচনা করেন ঐ হাসপাতালের কর্ণধার বিশিষ্ট শল্যচিকিৎসক ডা:বাদল অশ্রু ঘাটা, উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কল্যাণ গুহ রায়, সম্মানীয় অতিথি ডা: বিকাশচন্দ্র দাস, শ্রীমন্ত কুমার প্রমুখ।

    কর্ণধার ডা: ঘাটা তার বক্তব্যে তুলে ধরেন বিশ্বস্বাস্থ্য সংস্থা ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মদিনটিকে বিশ্ব নার্সেস দিবস হিসাবে ঘোষণা করেছেন, আবার করোনা পরিস্থিতিতে এই বছরটিকে ‘ইয়ার অফ দা নার্স এন্ড মিডওয়াইফ’ সম্মানে ভূষিত করার প্রস্তাব রয়েছে। ২০০ বছর আগে আর্ত মানুষের জীবনে যিনি সেবা মমতায় আলোকবর্তিকা হয়েছে এসে ছিলেন এই পৃথিবীতে তাকেই আমরা আজ শ্রদ্ধা জানাচ্ছি ।আজ এই অন্ধকার সময়ে আমরা যেন তারি দেখানো পথে মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি। গতকাল ১২মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন হলেও আমরা আজকে তাকে স্মরণ করছি।

      সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ এমন যায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য কর্মীদের নিজের জীবন বিপন্ন করেও মানুষের পাশে থেকে চিকিৎসা করতে হবে , এখানে উদাসীনতার কোন যায়গা নেই। চিকিৎসা করতে গিয়ে নার্স ও ডাক্তারের আক্রান্তের সংখ্যা কম নয় ; এই প্রফেসন সেবার, এই পথে যখন এসেছেন আজকের দিনে সবাইকে এর মর্যাদা রক্ষার শপথ নিতে হবে। আজ সরকারের পক্ষে বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে করোনা যুদ্ধে এরা সৈনিক এদের সম্মান করুন।

        তাই বলি নিজেদেরকে হাল্কা করবেন না। পরে এই বেসরকারি হাসপাতালের সিস্টার সুপার অনিমা মন্ডল ও সিনিয়ার জি এন এম অনসূয়া পালকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানন জ্ঞাপন করা হয়। সম্মাননা তুলেদেন নার্সিং স্টাফ মধুমিতা দাস, সুতপা কর, মাধুরী দিন্ডা, কৃষ্ণা রাউল, সাবিত্রী রাজোয়ার প্র‍মুখ। অংশগ্রহণ করেন নার্সিং বিভাগের মিনতি দোরাই, সুমিত্রা দাস, সুচিস্মিতা পন্ডিত, ডায়ালিসিস বিভাগের সর্বেশ্বর সর্দার, পরমেশ্বর জানা, আই সি ইউ বিভাগের মুক্তিপদ দাস, গৌরীশংকর সাউ, হাসপাতালে কাউন্সিলিং বিভাগের অভিজিৎ পান্ডে প্রমুখ।
          গান,আবৃত্তি ও আলোচনায় অনুষ্ঠানটিকে উপভোগ্য করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান হাসপাতালের অন‍্যতম ডাইরেক্টর বিশিষ্ট অঙ্কোলজিষ্ট ডা:স্বরূপজিৎ ঘাটা।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *