
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর:কাঁথি-৩এর মারিশদা পঞ্চায়েতের ‘মারিশদা সপ্তর্ষি ক্লাব’ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১০,০০০ হাজার টাকাদিলেন। ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নেহাল আহমেদের হাতে চেক তুলে দেন ক্লাব কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ক্লাব সম্পাদক গৌরীশঙ্কর মিশ্র , পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান, খাদ্য কর্মাধ্যক্ষ অমৃতাংশু প্রধান,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ভুবন চন্দ্র চৌধুরী প্রমুখ। সম্পাদক শ্রী মিশ্র জানান এই মহামারি প্রতিরোধে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্যের আহ্বান জানিয়েছেন তাঁর ডাকে সাড়া দিয়ে আমদের এই উদ্যোগ।
