গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১৩ ই মে বুধবার রামনগর-২এর ডেরা এস কে ইউ এস এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দেয়া হয়। এ দিন রামনগর -২এর বি ডিও অর্ঘ্য ঘোষের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের ২৫,০০০হাজার টাকার চেক তুলে দেন সমিতির সম্পাদক শেখ সিরাজ উদ্দিন ও সভাপতি সুব্রত মন্ডল। উপস্থিত ছিলেন সমিতির ডাইরেক্টর দেবদুলাল দাস মহাপাত্র ,ভাইস চেয়ারম্যান প্রণব পঞ্চধ‍্যায়ী,ডাইরেক্টর তথা কালিন্দী পঞ্চায়েত প্রধান স্বপন দাস, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজয় শংকর পট্টনায়ক, সমিতির ম্যানেজার বিমলেন্দু প্রধান প্রমুখ। বিডিও শ্রী ঘোষ চেক গ্রহণ করেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং সমিতির এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সমিতির সম্পাদক জনাব সিরাজ উদ্দিন জানান আজকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও এন ই এফ টি ১০,০০০ হাজার টাকা এন ই এফ টিতে দেওয়া হয়েছে। শুধু তাই নয় বোর্ড অফ ডাইরেক্টরের সিদ্ধান্ত মত আগামী কাল থেকে সমিতির ১১০০ সদস্যদের ব্যাংক একাউন্টে আড়াইশত টাকা করোনা পরিস্থিতির জন্য দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *