দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম :মানুষের বেঁচে থাকার অপরিহার্য চাহিদা হল অন্ন বস্ত্র,বাসস্থান।বর্তমান বিশ্ব করোনা সংক্রমণে এক চরম পরিস্থিতির মুখোমুখি ,যা মানুষকে গৃহবন্দী করে রেখেছে,এর ফলে দিন আনি দিন খাই মানুষেরা চরম খাদ্য সঙ্কটের মুখে।যা বেঁচে থাকার প্রধান শর্ত। সাধারণ মানুষ এই সঙ্কটে জরাজীর্ণ।
এমতাবস্থায়,আমাদের কাঁথির দারুয়া থেকে ধর্মদাস বাড়, সেরপুর থেকে কুঙোরপুর, প্রায় প্রতিটি ওয়ার্ডে গরিব, খেটেখাওয়া,দিন-আনি-দিন-খাই এমন সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী, মাস্ক, ঔষধপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্ৰী পৌঁছে দেওয়া হয়।
বিজেপির জেলা থেকে বুথস্তরের কার্যকর্তা ও কর্মীদের মাধ্যমে এই কর্মসূচি পালন হয়। পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে ধনদীঘি ও কিশোরনগর এলাকায় পঞ্চাশের অধিক সংখ্যালঘু পরিবারে, শহরের সব মিলিয়ে পাঁচ শতাধিক বাড়িতে খাদ্য সামগ্ৰী পৌঁছে দেওয়া হয় মার্চের ২৮ তারিখ থেকে আজ অবধি দু দফায়।
এখনো আরও ৫০০ পরিবারের পৌঁছোনোর লক্ষ্যমাত্রা কাঁথি বিজেপি কর্মীর।
রুজীরোজগারহীন ক্ষুধা জর্জরিত কাঁথির মানুষকে নিয়ে বিজেপি লড়াইটা চালিয়ে যাবে আগামী দিনেও। বিজেপি কর্মীদের এই কাজে নীরবে এক শ্রেণীর যে মানুষেরা সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ জানান দলের জেলা সাধারণ সম্পাদক নবীন প্রধান।