দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম :মানুষের বেঁচে থাকার অপরিহার্য চাহিদা হল অন্ন বস্ত্র,বাসস্থান।বর্তমান বিশ্ব করোনা সংক্রমণে এক চরম পরিস্থিতির মুখোমুখি ,যা মানুষকে গৃহবন্দী করে রেখেছে,এর ফলে দিন আনি দিন খাই মানুষেরা চরম খাদ্য সঙ্কটের মুখে,যা বেঁচে থাকার প্রধান শর্ত। সাধারণ মানুষ এই সঙ্কটে জরাজীর্ণ।
এমতাবস্থায়, কাঁথির দারুয়া থেকে ধর্মদাস বাড়, সেরপুর থেকে কুমারপুর, প্রায় প্রতিটি ওয়ার্ডে গরিব, খেটেখাওয়া,দিন-আনি-দিন-খাই এমন সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী (চাল-২ কেজি, ডাল-২৫০গ্ৰাম, আলু-২ কেজি, পেঁয়াজ-১ কেজি, হলুদ-১০০গ্ৰাম,লবণ -৫০০, সাবান-১-২টি, মাক্স-১-২টি) এর সঙ্গে সংখ্যালঘু পরিবারে দেয়া হয়েছে (খেজুর-২৫০গ্ৰাম, ছোলা-২৫০ গ্ৰাম, শশা-১কেজি) এর প্যাকেট সঙ্গে ঔষধপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্ৰী।
বিজেপির জেলা সম্পাদক নবীন প্রধান জানান জেলা থেকে বুথস্তরের কার্যকর্তা ও কর্মীরা এই কর্মসূচি পালন করে। পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে ধনদীঘি ও কিশোরনগর এলাকায় পঞ্চাশের অধিক সংখ্যালঘু পরিবারে এবং শহরের সব মিলিয়ে ৫০০ শতাধিক পরিবারে খাদ্য সামগ্ৰী পৌঁছে দেওয়া হয়েছে মার্চের ২৮ তারিখ থেকে আজ অবধি দু দফায়।
আরও ৫০০ পরিবারের পৌঁছোনোর লক্ষ্যমাত্রা কাঁথি বিজেপি।রুজীরোজগারহীন ক্ষুধা জর্জরিত কাঁথির মানুষকে নিয়ে বিজেপি লড়াইটা চালিয়ে যাবে।
বিজেপি কর্মীদের এই কাজে নীরবে এক শ্রেণীর যে সমস্ত মানুষ সহযোগিতা করছেন তাদের তিনি ধন্যবাদ জানান।