গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে শ্রমিক ট্রেনের অায়োজন করে রাজ্য সরকার ও রেল দপ্তর’কে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ, কর্মহীন দের প্রয়োজনীয় অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান , প্রচেষ্টা প্রকল্পের অাওতায় সবাইর অন্তর্ভুক্তি, ঘরের ছেলে মেয়ে দের ঘরে ফেরান’সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী দের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান ও বীমার পরিমাণ বৃদ্ধি,বিদ্যুৎ বিল মকুব প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজ কাঁথি -১, দেশপ্রাণ,কাঁথি-৩, হেঁড়িয়া, খেজুরী,রামনগর, বালিসাই, মুগবেড়িয়া, প্রভৃতি ব্লকে বিক্ষোভ, ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয়।

    দেশপ্রাণ ব্লকে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, তাপস মিশ্র, তরুণ মাইতি, ইউনুস উদ্দিন,,পৃথ্বীরাজ শীট,দিলীপ চন্দ,সেক সফিউল অালি, প্রবীর বেরা প্রমুখ নেতৃবৃন্দ।
      কাঁথি-১ এর কর্মসূচিতে নেতৃত্ব দেন সিঅাইটিইউ জেলা নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, অতুল্য সুন্দর উকিল, জয়দেব, পণ্ডা, তেহরান হোসেন,প্রনবকরণ,সলিলবরণ মান্না,বাসুদেব রাউল,বিদ্যুৎ পাত্র,প্রভাকর হাজরা,অনন্ত দাস প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-৩ এর নেতৃত্ব সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, অশোক পণ্ডা,অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ পক্ষে নেতৃত্ব বলেন পরিযায়ী শ্রমিকরা দেশের সম্পদ সৃষ্টির কারিগর। অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে শ্রমিকরা অাজ উপেক্ষিত । কর্মহীনদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করার জায়গায় পুঁজিপতিদের অর্থনৈতিক প্যাকেজ দিতে ব্যস্ত।সর্বস্তরের মানুষকে জনবিরোধী নীতির বিরুদ্ধে গণঅান্দোলন গড়ে তোলা র অাহ্বান জানান হয়।

        একই দাবিতে এগরা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা,ভূবন চন্দ্র খাটুয়া, সমীর সামন্ত,বনবিহারী পাত্র প্রমুখ। এগরা -১ এ বাদল গিরি, অমিয়রঞ্জন দাস, আশুতোষ রায় প্রমুখ।এগরা -২এর বালিঘাইতে নেতৃত্বদেন কৃষ্ণপদ মাইতি, বিশ্বজিৎ মাইতি,সুদীপ্ত মাইতি প্রমুখ। পটাশপুর-১ এর অমর্ষি’তে নেতৃত্বদেন কালীপদ দাস মহাপাত্র, অনন্ত পান, কানাই ভূঞ‍্যা, অনুপ মন্ডল প্রমুখ। পটাশপুর-২ তে নেতৃত্বে বলরাম মন্ডল ,আশীষ কুমার শী প্রমুখ। ভগবানপুর-১এর কাজলাগড়ে নেতৃত্বদেন মধুসূদন গুচ্ছাইত, সত‍্যরঞ্জন দাস, ভুজঙ্গধর মল্লিক, একাদশী জানা প্রমুখ।সুব্রত বাবু জানান রাজ‍্যজুড়ে এই কর্মসূচি, জেলার সঙ্গে দুই মহকুমায় আজ প্রথম পর্ব ১১টায় এবং দ্বিতীয় পর্ব বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ লকডাউনকে মান্যতা দিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালিত হয়েছে

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *