দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর :পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে শ্রমিক ট্রেনের অায়োজন করে রাজ্য সরকার ও রেল দপ্তর’কে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ, কর্মহীন’দের প্রয়োজনীয় অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান , প্রচেষ্টা প্রকল্পের অাওতায় সবাইর অন্তর্ভুক্তি, ঘরের ছেলে মেয়ে দের ঘরে ফেরান’সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী দের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান ও বীমার পরিমাণ বৃদ্ধি,বিদ্যুৎ বিল মকুব প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজ কাঁথি -১, দেশপ্রাণ,কাঁথি-৩, হেঁড়িয়া, খেজুরী,রামনগর, বালিসাই, মুগবেড়িয়া, প্রভৃতি ব্লকে বিক্ষোভ, ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয়।

    দেশপ্রাণ ব্লকে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, তাপস মিশ্র, তরুণ মাইতি, ইউনুস উদ্দিন,,পৃথ্বীরাজ শীট,দিলীপ চন্দ,সেক সফিউল অালি, প্রবীর বেরা প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ এর কর্মসূচিতে নেতৃত্ব দেন সিঅাইটিইউ জেলা নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, অতুল্য সুন্দর উকিল, জয়দেব, পণ্ডা, তেহরান হোসেন,প্রনবকরণ,সলিলবরণ মান্না,বাসুদেব রাউল,বিদ্যুৎ পাত্র,প্রভাকর হাজরা,অনন্ত দাস প্রমুখ নেতৃবৃন্দ।
      কাঁথি-৩ এর নেতৃত্ব সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, অশোক পণ্ডা,অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ পক্ষে নেতৃত্ব বলেন পরিযায়ী শ্রমিকরা দেশের সম্পদ সৃষ্টির কারিগর। অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে শ্রমিকরা অাজ উপেক্ষিত । কর্মহীনদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করার জায়গায় পুঁজিপতিদের অর্থনৈতিক প্যাকেজ দিতে ব্যস্ত।সর্বস্তরের মানুষকে জনবিরোধী নীতির বিরুদ্ধে গণঅান্দোলন গড়ে তোলা র অাহ্বান জানান হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *