দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার ও রেল দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, কর্মহীন’দের অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান , প্রচেষ্টা প্রকল্পের অাওতায় সবার অন্তর্ভুক্তি, ঘরের ছেলে মেয়েদের ঘরে ফেরান’সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী দের সুরক্ষা প্রদান ও বীমার পরিমাণ বৃদ্ধি,বিদ্যুৎ বিল মকুব প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজ জেলার সঙ্গে কাঁথি মহকুমা ও এগরা মহকুমায় ব্লকে ব্লকে ও মহকুমা শাসকদের কাছে দাবি সমূহের স্মারকলিপি দেওয়া হয়। সি অাই টি ইউ নেতৃত্ব বলেন পরিযায়ী শ্রমিকরা দেশের সম্পদ সৃষ্টির কারিগর।

    অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে শ্রমিকরা অাজ উপেক্ষিত । কর্মহীনদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করার জায়গায় পুঁজিপতিদের অর্থনৈতিক প্যাকেজ দিতে ব্যস্ত।সর্বস্তরের মানুষকে জনবিরোধী নীতির বিরুদ্ধে গণঅান্দোলন গড়ে তোলার অাহ্বান জানান।

      এগরা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদানে নেতৃত্বদেন সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা,ভূবন চন্দ্র খাটুয়া, সমীর সামন্ত,বনবিহারী পাত্র প্রমুখ। এগরা -১ব্লকে বাদল গিরি, অমিয়রঞ্জন দাস, আশুতোষ রায় প্রমুখ।এগরা -২এর বালিঘাইতে নেতৃত্বদেন কৃষ্ণপদ মাইতি, বিশ্বজিৎ মাইতি,সুদীপ্ত মাইতি প্রমুখ। পটাশপুর-১ এর অমর্ষি’তে নেতৃত্বদেন কালীপদ দাস মহাপাত্র, অনন্ত পান, কানাই ভূঞ‍্যা, অনুপ মন্ডল প্রমুখ। পটাশপুর-২ তে নেতৃত্বে বলরাম মন্ডল ,আশীষ কুমার শী প্রমুখ। ভগবানপুর-১এর কাজলাগড়ে নেতৃত্বদেন মধুসূদন গুচ্ছাইত, সত‍্যরঞ্জন দাস, ভূজঞ্জধর মল্লিক, একাদশী জানা প্রমুখ। সুব্রত বাবু জানান এটি রাজ‍্যজুড়ে কর্মসূচি, জেলার সঙ্গে দুই মহকুমায় আজ প্রথম পর্ব ১১টায় এবং দ্বিতীয় পর্ব বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *