শুভম সিং:হলদিয়া:পূর্ব মেদিনীপুর:করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। শুক্রবার এরই মাঝে করোনা আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে হলদিয়া হিন্দুস্তান ইউনিলিভার ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে স্বাস্থ্য পরিষেবা সহায়তা বাবদ ৩০ টি অত্যাধুনিক বেড,এক্সরে মেসিন সহ ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সুমনা ব্যানার্জী,হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির এইচ আর অনিকেত পৃথ্বীশ সহ অন্যান্য আধিকারিকগণ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *