
শুভম সিং:হলদিয়া:পূর্ব মেদিনীপুর :করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন,আর তার মাঝে রমজান মাস উপলক্ষে গরীব-দুঃস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তমলুক শাখা।শুক্রবার ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে তমলুকের রামতারক বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ১০০ জন গরীব ব্রাহ্মণ ও ৫০ সংখ্যালঘু মানুষদের হাতে ফল ,মিষ্টি ও বস্ত্র বিতরণ করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।
