
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর :১৫মে শুক্রবার কাঁথি -৩ এর লাউদা পঞ্চায়েতের কারালদা বাণীনিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণের আর্থিক সহযোগিতায় বর্তমান করোনা মহামারী প্রেক্ষিতে এলাকার ১৫০ জন দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি -৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু বিকাশ গিরি, সহ শিক্ষক সুভাষ চন্দ্র গায়েন , দেবব্রত দাস’ বিকাশ চন্দ্র গিরি, নির্মল পাল প্রমুখ।
