দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর :দেশজুড়ে চলছে করোনার কালবেলা। সংক্রমণ ঠেকাতে জারি রয়েছে লকডাউন। এই লকডাউনে হারিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ, অসহায় সাধারণ মানুষ। দেশজুড়ে এমন উদ্ভুত পরিস্থিতিতে সবথেকে সমস্যায় পড়েছেন ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকেরা।যেভাবেই হোক নিজ এলাকায় ফিরলেও থাকতে হবে ১৪দিন কোয়ারেন্টাইন সেন্টারে। তবেই মিলবে এলাকায় প্রবেশের ছাড়পত্র। এরকম’ই সদ্য ভিনরাজ্য থেকে নিজেদের‍ এলাকা পটাশপুর -২এর আড়গোয়াালে ৬৫ জন ও মথুরা গ্রামপঞ্চায়েতে ২৫ জন ফিরেছেন বহু পরিযায়ী শ্রমিক। ওই শ্রমিকদের পরিবারের কথা ভেবে এবং এলাকার মানুষদের স্বার্থে বিশেষ ৭উদ্যোগ নিয়েছে আড়গোয়াল ও মথুরা পঞ্চায়েত।জানা গিয়েছে, ওই সমস্ত শ্রমিকদের ১৪ দিন নিরাপদে কোয়ারেন্টাইন সেন্টারে থাকার জন্য আড়গোয়াল এলাকার বেশকিছু বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে খোলা হয়েছে। আড়গোয়াল পঞ্চায়েতের জব্দা, সমসপুর, নেকুড়শুনি খটিবাড় মথুরা পঞ্চায়েতের বাল‍্যগোবিন্দপুর হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে বলে জানান আড়গোয়াল পঞ্চায়েতের উপপ্রধান অপরেশ সাঁতরা এবং মথুরা পঞ্চায়েতের কৃষ্ণেন্দু রায় চৌধুরী। শ্রমিকদের পরিবারের ঐকান্তিক চেষ্টাতে এমন উদ্যোগ ,কারণ মারণ ব‍্যাধি সম্পর্কে সকলেই সচেতন ,নিজেরাই ১৪দিন পরিবার থেকে দূরে থেকে পরিবারের ভালো টা কাছে থেকে দেখতে চায়। পঞ্চায়েত থাকার ও রান্ন করে খাবার ব‍্যবস্থা করে দিয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *