
দৈনিক আবেশভূমি ডেস্ক :পূর্ব মেদিনীপুর:বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে করোনা প্রতিরোধে লক ডাউনের ফলে কাজ হারানো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেয়। সেই লক্ষ্যে জেলা কমিটির তত্ত্বাবধানে বাজকুল জোনাল কমিটির উদ্যোগে কাখুরিয়া বাড়ী প্রাথমিক বিদ্যালয়ে ভগবান পুর-১ ও মুগবেড়িয়া-১ চক্রের ৬০ দুঃস্থ ছাত্র ছাত্রীর পরিবারবর্গের হাতে খাদ্য ও পাঠ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়। শিক্ষক শিক্ষিকাদের পাশা পাশি সাধারণ শিক্ষক শিক্ষিকাগণ ও সহযোগিতার হাত বাড়িয়েছেন।

