গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর: কাঁথি ক্যানেল পাড়ে সঞ্জীব মিশ্র(৫৩) পিতা -শ্রীপতি নামে এক পুরোহিতের করো না আক্রান্তের খবরে চাঞ্চল্য ছড়ায় । জানা গেছে জুনপুট কোস্টাল থানার বলিয়ারপুর গ্রামের সঞ্জীব ভাড়া থাকতেন কাঁথির প্যানেল পাড়ে সুবিমল গিরি নামে এক গৃহশিক্ষকের বাড়িতে। পূজার্চনা ও গৃহশিক্ষকতা ছিল তার পেশা। তিনি ৩০ এপ্রিল তিনি কাঁথি থেকে নিজের বাড়ি বলিয়ার পুর যান, ৪ ঠা মে তিনি শরীরিক অসুস্থতা অনুভব করেন ।তাপমাত্রা বাড়তে থাকায় ও অসুস্থতা বাড়ায় ৬ই মে কাঁথির চিকিৎসক তথাগত দাসের কাছে চিকিৎসা করান। অসুস্থতা ও অশ্বস্তি আরও বাড়ায় তিনি ১১মে সকালে তিনি কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হলে ঐদিন সন্ধ্যা ছয়টায় তাকে এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি ওইদিনই নীলরতনে ভর্তি না হয়ে হাওড়ার শিবপুরের এক হাসপাতলে ভর্তি হন এবং ১৩তারিখ পর্যন্ত ঐ বেসরকারি হাসপাতালে ছিলেন । ১৩ তারিখে তিনি স্থানান্তরিত হন এম আর আই হসপিটালে। ১৪মে তারিখ তার সোয়াব টেস্ট হয় এবং ১৫ ই মে শুক্রবার রিপোর্টে জানা যায় তিনি করোনা আক্রান্ত। এদিকে তার বাড়িতে মা অলকা মিশ্র(৮৫) ,তার কন্যা শুচিস্মিতা, এবং পুত্র শ্রীকৃষ্ণ মিশ্রকে চন্ডিপুর করো না হাসপাতলে নিয়ে যায় প্রশাসন অন্য দিকে স্ত্রী জয়তী মিশ্র ও কন্যা সঙ্গীতা মিশ্র রয়েছেন কলকাতায় ।এই খবর আসার পর কাল রাতেই কাঁথি শহরের চিকিৎসক ও এক্সরে সেন্টার বন্ধ করা হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে ১১ তারিখ হাসপাতালে কর্মরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সরকারি নির্দেশ মেনে সর্তকতা অবলম্বন করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে সেদিনে যারা কর্মরত ছিলেন তাদেরও কোয়ারান্টাইনে থাকার কথা। কাঁথিতে এই প্রথম সংক্রমণ ঘিরে ভীতির সঞ্চার হয়েছে, সন্ত্রস্ত সকলে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *