শুভম সিং: হলদিয়া :পূর্ব মেদিনীপুর:চাল,চিনি,ডিম নিয়ে একাধিক অভিযোগ আগেই উঠেছিল। এবার আটাতেও প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল রাজ‍্যে।শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার শান্তিপুরে।অভিযোগ, রাজ্য সরকার দু’টাকা প্রতি কেজি দরে যে আটা দেয়, তাতে প্লাস্টিক জাতীয় কিছু মেশানো হচ্ছে।এদিন মেচেদা ছাড়া ও এই অভিযোগকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে তমলুক ও কোলাঘাট সহ আরও বেশ কয়েকটি এলাকায়। ঘটনার খবর পেয়ে জেলা খাদ্য কর্মাধ‍্যক্ষ সিরাজ খান রেশন দোকান সহ বেশকয়েকটি এলাকা ঘুরে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও পরিস্থিতি খতিয়ে দেখেন।।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *