দৈনিক আবেশভূমি ডেস্ক: হলদিয়া: পূর্ব মেদিনীপুর: মহিষাদলের দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্রামের করোনা পজেটিভ ব্যক্তিকে ইতিমধ্যেই পাঁশকুড়ার করোনা হাসপাতালে পাঠিয়েছে প্রশাসন। তিনি কোলকাতার এক মিষ্টি দোকানের কর্মী। তাঁর সংস্পর্শে আসি ৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আজ তার দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্ৰামে জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ পুলিশবাহিনী ও স্বাস্থ্যকর্মীরা পৌঁছান।পুরো গ্রাম কনটেনমেন্ট জোন ঘোষণা করে সমস্ত প্রবেশ পথ সীল করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষে জানান হয় আজ থেকে প্রয়োজনীয় যাবতীয় পৌঁছে দেবে পুলিশকর্মীরা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *