গৌরীশংকর মহাপাত্র: প্রতিবেদক :আজকের দিনটি বিশ্বখ্যাত সংবিধান বিশারদ, ভারতীয় সংবিধানের বিশিষ্ট ব্যাখ্যা’কার বিচারপতি দুর্গাদাস বসুর প্রয়াণ দিবস। ১৯১০ খ্রীষ্টাব্দের ১৬ই মে বাংলাদেশের খুলনায় বাবা রাখাল বসু মা সুশীলা বালার ঘর আলোকরে তাঁর জন্ম। ১৯২৯ এ প্রেসিডেন্সি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগে অনার্স, এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭১এ সাম্মানিক এল এল ডি, ১৯৮০তে ডি লিট উপাধি প্রাপ্তি ,১৯৮৫ তে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত। ১৯৮৬তে ভারতের জাতীয় গবেষণা বিষয়ে অধ্যাপক হিসেবে তাঁর স্বীকৃতি লাভ, ১৯৯১তে জাতীয় নাগরিক সম্মান প্রাপ্তি।
বর্ণময় কর্মজীবনে ১৯৫১-৫৩ রজ্যের আইন সংস্কারের বিশেষ উপদেষ্টা,পরে কেন্দ্রীয় আইন মন্ত্রকের আইনি উপদেষ্টা।১৯৬৩-৭১ কলকাতা হাইকোর্টের বিচারপতি , কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও শিক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘ক্যাশ বুক অন ইন্ডিয়ান কন্সটিটিউশনাল ল’, ‘কন্সস্টিটিউশনাল ডকুমেন্টস’, ‘কমেন্টারিজ অন দি কন্সটিটিউশন অফ ইন্ডিয়া,’ (১৮)খন্ড, ‘কনস্টিটিউশনাল ল অফ ইন্ডিয়া’, ‘শটার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া’ ,’কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল’, ‘কম্পারেটিভ ফেডারালিজিম’, ‘ল অফ দা প্রেস ইন ইন্ডিয়া’, ,’হিউম্যান রাইটস ইন কনস্টিটিউশনাল ল’, প্রভৃতি।
