শুভম সিং:হলদিয়া :পূর্ব মেদিনীপুর :৬ই মে আজ শনিবার জেলার হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ।তাদের দাবি- ডাক্তার,নার্স,স্বাস্থ্য কর্মীদের সামগ্রীক সুরক্ষা,পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা,সকল গরীব খেটে খাওয়া মানুষদের খাদ্য সুনিশ্চিত করা,৩ মাসের বিদ্যুৎ বিল মুকুব সহ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান।এদিনের কর্মসূচিতে ছিলেন সি আই টি ইউ সভাপতি শ্যামল মাইতি, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সহ অন্যান্য দলীয় সমর্থকগণ ।
