গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষ আজ গৃহবন্দী। এই পরিস্থিতিতে গৃহবন্দী দুঃস্থ পরিবার যাতে অনাহারে না থাকে তাই তাদের হাতে তুলে খাদ্য সামগ্রী উপহার । শনিবার জেলার এগরা শহর আই এন টি টি ইউ সি’র উদ্যোগে পুরএলাকায় ১৫০০জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রীর প‍্যাকেট উপহার তুলে দেওয়া হয়।

    এদিনের কর্মসূচির সূচনায় ছিলেন বিধায়ক সমরেশ দাস,এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী, শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন নায়েক সিদ্ধেশ্বর বেরা, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, শিক্ষক নেতৃত্ব দেবাশীষ জানা, প্রাক্তন উপ পৌরপ্রধান বীরেন নায়ক,গৌতম বেরা প্রমুখ।  সমাজিক দূরত্ব মেনে আন্তরিক ভাবে এসে দান গ্ৰহন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ব‍্যবস্থাপক সংস্থা আই এন টি টি ইউ সির শহর সভাপতি শেখ সুরুজ আলি।
      এগরা -২এর বালিঘাই হাইস্কুলে অনুরূপ অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া,রাজকুুমার দুয়ারী,এগরা থানার ও সি কাশীনাথ চৌধূরী,শ্র্র্মিকক সংগঠনের ব্লক সম্পাদক সুধাকান্ত বারিক দলের যুব সংগঠনের জেলা সহ-সভাপতি সন্দীপ পাত্র প্রমুখ। রাজকুমার দুয়ারী জানান আই এন টি টি ইউ সির আজকের অনুষ্ঠান জেলাপরিষদ সদস্য উত্তম বারিকের সৌজন্যে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *