
দৈনিক আবেশভূমি ডেস্ক এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: ১৭ই মে রবিবার এগরা ত্রিকোণ পার্কের দীঘা মোড়ে দু’দিন ধরে চলা আইএনটি টি ইউ সির করোণা পরিস্থিতিতে ব আটকে পড়া মানুষদের সহায়তা কর্মসূচির সমাপ্তি ঘটে ।এদিন সমাপ্তি দিনে ৫০০ মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট উপহার দেন এই দুদিনের অনুষ্ঠানের মূল সহযোগী তথা জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। ছিলেন মহকুমা পরিবহন নেতৃত্ব চন্দ্র শেখর রায়, যুব তৃণমূলের রাজকুমার দুয়ারী, সেখ রাজেশ আলি, শিক্ষক নেতৃত্ব দেবাশীষ জানা, অবন্তী জানা প্রমুখ।

