গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১৭ই মে আজ রবিবার এগরা-২এর পানিপারুল পঞ্চায়েতের আড়াংগা কুলটিকরী মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ‘সাথী ক্লাব’ এর সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।।রক্তদাতদের হাতে গাছের চারা তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য উত্তম বারিক।

    উপস্থিত ছিলেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী, সাথী ক্লাবের সভাপতি তথা পঞ্চায়েত সদস্য আনন্দ মুন্ডা, ক্লাব সম্পাদক কুশল মান্না ও পঞ্চায়েত সদস্য আশুতোষ মুন্ডা, দলের আঞ্চল সভাপতি গৌতম সাউ,ব্লক যুব নেতৃত্ব রাজকুমার দুয়ারী,সমাজ সেবী চন্দন দাস প্রমুখ। এগরা ব্লাড ব্যাংক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা সহ ২৫মহিলা এবং ৫পুরুষ মিলে ৩০ জনের রক্ত সংগ্রহ করে। প্রতি রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজক সংস্থার অন‍্যতম কর্মকর্তা উমা পন্ডা ,অঞ্জলি বর’রা জানান রক্তের ঘাটতি মেটাতে মানুষের জীবন রক্ষার প্রশ্নে আমাদের মেয়েদের এমন উদ্যোগ ।
      শেষে উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখ লকডাউনকে মান্যতা দিয়ে শিবির সুসম্পন্ন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থা সভানেত্রী আনন্দিতা মুন্ডা। শিবিরে অঞ্চলের আশা কর্মী গণ অংশগ্রহণ করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *