
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: করোনা প্রতিরোধে টানা লকডাউনে পরিস্থিতির শিকার এমন অসহায়’দের পাশে দাড়ালেন কাঁথির বুদ্ধিজীবীদের সংগঠন ‘ কাঁথি কৃষ্টি সংস্থা’। প্রফেসার কলোনীর এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যগণ এগিয়ে এসে এলাকা সমস্যায় পড়া পরিবারগুলি চিহ্নিত করে কূপন বাড়ি বাড়ি পৌঁছে দেয়।
রবিবার বিকেলে সংস্থার সদস্যরা ১২৫ জনের হাতে তাদের খাদ্য সামগ্রীর সহায়তা ও স্বাস্থ্য কিট(আলু -২কেজি,পেঁয়াজ-১কেজি, সরিষারতেল -৫০০, সোয়াবিন-৫০০, বিস্কুট-২প্যাকেট, ডিম-১৫টি, হলুদ-১০০, লঙ্কা-১০০,জিরে ১০০, সাবান-১টি, মাক্স -২টি) এরপ্যাকেট তুলে দেওয়া হয়। সহায়তা কর্মসূচীর সূচনা পর্বে ছিলেন কাউন্সিলর সুবল মান্না, সংস্থা সভাপতি গোপাল চন্দ্র দাস, সহ সম্পাদক গোপাল কৃষ্ণ দাস, কোষাধ্যক্ষ মনোরঞ্জন জানা, সহ-সভাপতি যোগেশ চন্দ্র দাস, অমলেশ মাইতি, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক সন্দীপ মাইতি,ব্যাঙ্ক কর্মী শুভাশীষ মহাপাত্র প্রমুখ।

লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে এসে দানসামগ্ৰী গ্ৰহন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক তথা কন্টাই ব্রেনওয়ারের কর্ণধার বরুণ জানা।
