গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: করোনা প্রতিরোধে টানা লকডাউনে পরিস্থিতির শিকার এমন অসহায়’দের পাশে দাড়ালেন কাঁথির বুদ্ধিজীবী এলাকার সংগঠন ‘ কাঁথি কৃষ্টি সংস্থা’। প্রফেসার কলোনীর এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যগণ এগিয়ে এসে এলাকার সমস্যায় পড়া পরিবারগুলি চিহ্নিত করে বাড়ি বাড়ি কূূূপন পৌঁছে দেয়।

    রবিবার বিকেলে সংস্থার সদস্যরা ১২৫ জনের হাতে তাদের খাদ্য সামগ্রী সহায়তা ও স্বাস্থ্য কিটসহ ১১রকম (আলু-২কেজি,পেঁয়াজ-১কেজি, সরিষাতেল -৫০০, সোয়াবিন-৫০০, বিস্কুট-২প‍্যাকেট, ডিম-১৫টি, হলুদ-১০০, লঙ্কা-১০০,জিরে ১০০, সাবান-১টি, মাক্স -২টি) এর প‍্যাকেট সংস্থা কার্যালয়ে তুলে দেয়।সহায়তা কর্মসূচীর সূচনা পর্বে ছিলেন কাউন্সিলর সুবল মান্না, সংস্থা সভাপতি গোপাল চন্দ্র দাস, সহ সম্পাদক গোপাল কৃষ্ণ দাস, কোষাধ্যক্ষ মনোরঞ্জন জানা, সহ-সভাপতি যোগেশ চন্দ্র দাস, অমলেশ মাইতি, প্রাক্তন বিদ‍্যালয় পরিদর্শক সন্দীপ মাইতি,ব‍্যাঙ্ক কর্মী শুভাশীষ মহাপাত্র প্রমুখ।

    সংস্থা সদস্য তথা কন্টাই কে অপারেটিভ ইউনিয়নের সচিব বিবেকানন্দ পয়ড়‍্যা জানান আগেই মুখ‍্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার ত্রাণ তহবিলে নেট ব‍্যাঙ্কিংএ ৩০হাজার টাকা দান ক‍রা হয়েছে। বিপদে মানুষের পাশে থাকার সমব্যথী মানসিকতা থেকে আমাদের এই উদ্যোগ।

    লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে এসে দানসামগ্ৰী গ্ৰহন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক তথা কন্টাই ব্রেনওয়ারের কর্ণধার বরুণ জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *