
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুরঃ১৮মে আজ সোমবার ভোরবেলা খেজুরী-১এর দুই যুবক সাইবার ক্রাইমের অপরাধে গ্ৰেফতার হয়। ধৃত বুদ্ধদেব বাগ পিতা কিঙ্কর বাড়ি বিক্রমনগর ,অন্যজন নাড়ু গোপাল শীট পিতা তারা পদ এর বাড়ি কল্যাচক গ্রামে।ঝাড়গ্রাম ক্রাইম ব্রাঞ্চে এদের নামে অভিযোগ হয় কয়েকদিন আগে।সেইসূত্রে আজ এরা গ্ৰেফতার হয়।এদের মুক্ত করতে স্থানীয় বি জে পি সমর্থক দুই শিক্ষক চেষ্টা করেও সফল হন নি।হেঁরিয়া ফাঁড়ির অফিসার দুজনকে ঝাড়গ্রামে পাঠিয়ে দেন।এরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অরুচিকর ছবি পোস্ট করেন ফেসবুকে।
