
নিজস্ব সংবাদদাতা:এগরা:পূর্ব মেদিনীপুরঃলকডাউনের মধ্যে রবিবার দুপুরে আগুনে পুড়ে মৃত্যু হল এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর।ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১৪ নং ওয়ার্ডে।পরিবার সূত্রে জানা গেছে,বেশকয়েকদিন ধরে তাকে নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। অশান্তি মেনে নিতে না পেরে ওই ছাত্রী আগুন লাগিয়ে আত্মহত্যা করে।পরিবারের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার মেদিনীপুর হাসপাতালে ভর্তি করে।পরে শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুল্যান্সে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু ছাত্রীর।এরপর পরিবারের সদস্যরা কিছু না বুঝতে পেরে তাকে পুনরায় মেদিনীপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
