
নিজস্ব সংবাদদাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুরঃসোমবার সকালে কাঁথি শহরের নয়নজুলি’তে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়।ঘটনাটি কাঁথি সেন্ট্রাল থেকে ঘাটুয়া বাস স্ট্যান্ডের কাছে।জানা গিয়েছে,এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে নয়নযুলিতে জলে একটি বাইক ও এক যুবককে পড়ে দেখে।কাঁথি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বাইক ও মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়। যুবকের পরিচয় এখনও জানা যায়নি।কিভাবে এই যুবকের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে কাঁথি পুলিশ।
