
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: একদিকে করোনা অন্যদিকে ঘূর্ণিঝড় অমফান এর আতঙ্কের মধ্যে কাঁথি -৩ ও দুরমুঠ অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দইসাই আই টি আই কলেজ ক্যাম্পাসে কাঁথি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৩০ জন রক্ত দেন। শিবিরে উপস্থিত ছিলেন ৩ জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, নন্দ দুলাল মাইতি ও চন্দ্রশেখর মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকশ বেজ, দুরমুঠ পঞ্চায়েত প্রধান তাপসী সাউ, দুই কর্মাধ্যক্ষ মীতারাণী সাউ ও অশোক প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সলিল রঞ্জন মন্ডল, ঈশিতা রানা প্রমুখ।

এমন কঠিন সময়ে শিবির সম্পন্ন করতে অর্পণ রানা , দিলীপ ভূঁইয়া, তারাশঙ্কর পন্ডা, হায়দার আলীহ সহ কয়েকজন’কের তৎপরতা নজর কাড়ে। আয়োজক যুব তৃণমূল সভাপতি গৌরীশংকর মিশ্র জানান ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তশূন্যতার কারণে থ্যালাসেমিয়া রোগী সহ বহু প্রসূতি সংকটের মুখে ,তাদের অসুবিধার কথা মাথায় রেখে আমাদের এমন উদ্যোগ। লকডাউন মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিবির সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান। আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রতি রক্তদাতার হাতে সার্টিফিকেট’সহ একটি গাছের চারা তুলে দেওয়া হয়।
