নিজস্ব সংবাদদাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুরঃকরোনা প্রকোপে মানুষের স্বাভাবিক জীবনে এক অনিশ্চয়তার ছাপ। গৃহবন্দী মানুষের মধ্যেএকঘেয়েমি এসেছে। লকডাউন মেনে চললেও বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না। গ্রাম ও শহরে সর্বস্তরের মানুষ COVID-19 দ্বারা প্রভাবিত। জেলার দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের দক্ষিণ সারদা, হিঞ্চি, কাজলা, কাঁথি -৩এর গামা ডুলি ও দুর মুঠ গ্রামের প্রায় ১৫০ পরিবার ও কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত তপোবন শিশু আবাসের ৩৫ জন শিশু আবাসিকদের এবং সমিতি পরিচালিত গোপালচক শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের প্রায় ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রীর সহায়তা তুলে দেওয়া হয়।

    খাদ্যসামগ্রীর মধ্যে ময়দা, সুজি, চিনি, ছোলার ডাল, তেল ,সোয়াবিন ইত্যাদি।এই সহায়তা বিতরণের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন কামদেব জানা, স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ কমিটি, রামকৃষ্ণ সারদা আশ্রম ,কাঁথি। উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা: বিধান ভূঁইয়া, আশ্রম এর কর্ণধার তপন দাস ও কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা প্রমুখ। এই বিতরণের ব্যবস্থাপক ছিল কাজলা জনকল্যাণ সমিতি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *