
নিজস্ব সংবাদদাতা:হলদিয়া:পূর্ব মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় চরম সর্তকতা প্রশাসন। হলদিয়া,দীঘা মন্দারমনি,তাজপুর সহ একাধিক এলাকায় আম্ফানের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ আপৎকালীন জরুরি বৈঠক সারলেন মঙ্গলবার।
জানা গিয়েছে,এদিন বৈঠকে হলদিয়া বন্দরের প্রত্যেকটি জেটি থেকে দাহ্য পদার্থ বহনকারী জাহাজ গুলিকে নিরাপদ জায়গায় সরানোর নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি এদিন দুপুরের পর জেলার এগরা ও কাঁথি শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত।তাছাড়া আম্ফান এর প্রভাব পড়ার আগেই এদিন দুপুর থেকেই মেঘলা রয়েছে আকাশ। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় হাওয়া।তাই আতঙ্কে জেলাবাসী।

