
নিজস্ব সংবাদদাতাঃ দীঘা:পূর্ব মেদিনীপুরঃশক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড় আমফান এখন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে অবস্থান করছে।সেই মতো মঙ্গলবার সকাল থেকে একটু একটু করে উত্তাল হচ্ছে সমুদ্র।তবে সমুদ্র পাশ্ববর্তী এলাকার মানুষদের সহায়তার জন্য সব রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন জেলা প্রশাসন৷তাছাড়া এদিন সকাল থেকে দফায় দফায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মাইকিং প্রচার চালাচ্ছে সমুদ্র পাশ্ববর্তী এলাকায়।
