শুভম সিং,দীঘা:পূর্ব মেদিনীপুর: ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় আমফান এখন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানান ইন্ডিয়ান মিটিওরোলজিকাল ডিপার্টমেন্ট। আম্ফানের সর্তকতা জারি সমুদ্র উপকূল এলাকায়। ফলে আাগামী কয়েক দিন সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি প্রবল ঝড়ো হাওয়া-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা । আজ দীঘা থানা ও মোহনা থানার পক্ষে মাইকিং করা হয়।

কাঁদ মহকুমাশাসক ও রামনগর -১ ব্লকের বিডিও বিভিন্ন ফ্লাড সেন্টারগুলো পরিদর্শন করেন। সেইসঙ্গে আপৎকালীন ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন নির্দেশ দিলেন বিডিওকে। অপরদিকে রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র দিঘা, তাজপুর, শংকরপুর, জলধা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন। প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *