
নিজস্ব সংবাদদাতা:হলদিয়া:পূর্ব মেদিনীপুরঃলকডাউনের আগে হলদিয়ায় কাজে এসেছিলেন ঝাড়খণ্ডের শ্রমিকরা। হঠাৎ লকডাউনে বাড়ি ফিরতে পারেননি তারা। এমন পরিস্থিতিতে সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন শ্রমিকরা।এমন পরিস্থিতিতে বারবার প্রশাসনের দারস্থ হয়েও বাড়ি ফেরার ব্যবস্থা না হওয়ায় সোমবার পায়ে হেঁটে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন তারা।এই খবর পেয়ে মহিষাদল পুলিশ তাদের পথ আটকায়।এবং তাদের পুনরায় হলদিয়া ফিরে যেতে বলায় বিপদে পড়ে।
