দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:
আজ ২২শে মে,আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস।এবছর বিশ্ব মহামারী করোনা’র প্রকোপে চলছে লক ডাউন।এক দিকে সামাজিক দূরত্ব অন্যদিকে সম্প্রতি ঘটে যাওয়া সুপার সাইক্লোনের বিধ্বংশী চেহারায় লক্ষ লক্ষ মানুষ চরম দুর্বিপাকে।এই আবহের মধ্যেও খেজুরী -১(পি.এস.)বি.এম.সি.র ব্যবস্থাপনায় স্থানীয় জরারনগর দেশপ্রাণ তরুণ সংঘের সহযোগিতায় এলাকার ৫০জন মানুষের হাতে সামাজিক দূরত্ব মেনে নারকেল,খিরিশ,পেয়ারা,লেবু,জামকূল ইত্যাদি দেশীয় চারা তুলে দেওয়া হয় ও লাগানো হয়।উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খেজুরী-১(পি.এস.)বি.এম.সি.র চেয়ারম্যান বিমান নায়ক,দেশপ্রাণ তরুণ সংঘের সম্পাদক বীরেন্দ্র নাথ ঘোড়ই,স্থানীয় হেঁরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যা নমিতা নায়ক প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *