
নিজস্ব সংবাদদাতা:হলদিয়া:পূর্ব মেদিনীপুরঃ আমফান ঝড়ের পর দীর্ঘ সময় কেটে গেলেও নন্দীগ্রাম এলাকার রাস্তা ঘাটের একই ছবি। এখন ও রাস্তায় পড়ে একাধিক ইলেকট্রিক খুঁটি ও গাছ । প্রশাসনের কোনোরূপ হেলদোল নেই।অপর দিকে নন্দীগ্রাম ১ ও ২ নম্বর এলাকার পান বরোজ এর ব্যাপক ক্ষতি হওয়ায় সমস্যায় চাষীরা। লকডাউনের ফলে এমনিতেই পান বিক্রি করতে যেতে পারছিল না দাম ও ছিল না তেমন । আমফান ঝড় শেষ সম্বল বরোজকে ও নষ্ট করে দিল।
