
নিজস্ব সংবাদদাতা:কোলাঘাট:পূর্ব মেদিনীপুরঃ শনিবার করোনা জয় করে বাড়ি ফিরল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের এক যুবক।জানা গেছে কোলাঘাট ব্লক প্রশাসন কয়েক দিন আগে ওই যুবকের শারীরিক লক্ষণ খারাপ দেখে, তার লালারস সংগ্রহ করে টেস্টের জন্য কলকাতায় পাঠায়।এরপর পর তার রিপোর্ট পজিটিভ আসে।এরপর ওই যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয়। শেষে শনিবার সুস্থ অবস্থায় আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
