নিজস্ব সংবাদদাতাঃএগরাঃপূর্ব মেদিনীপুরঃপূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কশবাগোলায় করোনা পজিটিভ ধরা পড়ল ১১ বৎসরের এক বালকের শরীরে।গত ১৮ই মে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় কলকাতায়।এরপর রবিবার সকালে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।তারপর চিকিৎসকেরা ওই যুবককে অ্যাম্বুল্যান্সে করে পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যায়। ১৮ ই মের আগে ঈদ উপলক্ষে বাবা ও মায়ের সঙ্গে মুম্বাই থেকে বাড়ি ফেরে, গায়ে জ্বর থাকায় তার লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

জেলার পটাশপুর থানা এলাকায় ফের নতুন করে করোনা পজিটিভ ধরা পড়ল এক যুবকের শরীরে।আজ দুপুরে পটাশপুর গ্ৰামীন হাসপাতালে ওই যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর ওই যুবককে সেলামপুর গ্ৰামের তার বাড়ি থেকে চিকিৎসকরা অ্যাম্বুল্যান্সে করে বড়োমা করোনা হাসপাতালে নিয়ে যায়।পাশাপাশি ওই যুবকের ৫ সঙ্গীসহ তাদের পরিবারের ২২জন প্রতিবেশীকে চন্ডীপুর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। এরা কর্মসূত্রে মহারাষ্ট্রে ছিল, ১৮মের আগে ফিরে এগরা শী লজে কোয়ারেন্টাইনে ছিলেন, ১৮মে এর নমুনা সংগ্রহ করা হয় । আজ রিপোর্ট আসে পজেটিভ।

অন্যদিকে পাঁশকুড়ায় করোনা পজিটিভ ধরা পড়ল এক ব্যক্তির শরীরে।গত কয়েকদিন আগে পাঁশকুড়া সুপার স্পেশালিটিহাসপাতাল থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কলকাতায়।এরপর রবিবার সকালে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।তারপর চিকিৎসকেরা ওই যুবককে ইশাকপুর গ্ৰামে তার বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে বড়োমা হাসপাতালে নিয়ে যায়। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হল ৪৩

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *