গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: টানা লকডাউন এর কারণে আজ২৭শে মে বুধবার রামনগর-১ এর তালগাছাড়ি -২ পঞ্চায়েতের টেংরামারীতে তৃণমূল কংগ্রেস করোনা সহায়তা দান করে। বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৩৩০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দান করা হয়। চাল, আলু ,ডিম, সোয়াবিন, পেঁয়াজ, বিস্কুট প্রভৃতি খাদ্য সামগ্রী দেওয়া হয়।

    উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা জানা, পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা, অঞ্চল সভাপতি আতঙ্ক জানা,প্রাক্তন পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মাইতি, সমাজসেবী মনোজ মাইতি প্রমুখ।
      লক ডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দলের আহ্বানে সাড়া দিয়ে এসে সহায়তা গ্ৰহন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের বুথ সভাপতি নিমাই সুন্দর জানা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *