দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ২৭শে মে বুধবার এগরা ও কাঁথি মহকুমা’সহ জেলার ব্লকে ব্লকে ৯দফা দাবিতে সি আই টি ইউ ও ট্রেড ইউনিয়ন সমূহের সম্মিলিত মঞ্চ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে।

    এগরা মহকুমা শাসকের কাছে এই কর্মসূচিতে সমর্থকগণ ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘন্টা চলবে না, লকডাউন এ কোন ছাঁটাই এবং মজুরী কাটা চলবে না, স্নেহের পরশ প্রকল্পে বর্ধিত টাকা সমূহ পরিযায়ী শ্রমিকদের দিতে হবে এমন হাতে লেখা পোস্টার গায়ের সাঁটিয়ে সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা নেতৃত্বে সমীর সামন্ত, নবকুমার ঘোড়াই,বনবিহারী পাত্র, নবেন্দু নায়ক সহ ৫০ জন আংশগ্ৰহন করেন। এগরা -১এর কুদি ব্লক কার্যালয়ে এই কর্মসূচিতে ভুবন খাটুয়া, অমিয়রঞ্জন দাস সহ ২৫ জন অংশগ্রহণ করেন।
      শএগরা -২এর বালিঘাইতে কৃষ্ণপদ মাইতির নেতৃত্বে প্রায় ২৫ জন অংশগ্রহণ করেন। অনুরূপ ডেপুটেশন পটাশপুর -১ও২ এবং ভগবানপুর ব্লকে স্থানীয় নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

      দেশপ্রাণ,কাঁথি -১,কাঁথি-৩ সহ মহকুমার ৮টি ব্লকে এই কর্মসূচি পালিত হয়।মুকুন্দপুর, মারিশদা ও কাঁথি শহরে লকডাউন বিধি মেনে প্রতিবাদ কর্মসূচী ও সমস্ত বিডিও ও মহকুমাশাসকের কাছে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ও অামফান সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষজনকে ক্ষতিপূরণ ও ত্রাণ, পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের অামফান কবলিত সমস্ত জেলাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা সহ ৯দফা দাবী সমূহের ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয়।

        দেশপ্রাণ ব্লকের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সেক নুরুল অালি, সুতনু মাইতি, তাপস মিশ্র, মানিক গারু, অাশীষ গিরি, এ অাইটিইউসি নেতা রাজকুমার চক্রবর্তী,কৃষক সভার ব্লক সম্পাদক তরুণ মাইতি, সলিল বরণ মান্না, পৃথ্বীরাজ শীট, সেক সফিউল অালি প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি মহকুমাশাসক দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, এঅাই টিইউ সি নেতা উত্তম প্রধান, স্বপন পণ্ডা, অাইএনটিইউসি নেতা প্রদীপ পানিগ্রাহী,সুনীল মণ্ডল, এঅাইইউটিইউসি নেতা অমিত মান্না,সন্দীপ দাস,বারোই জুলাই কমিটির নেতা অতুল্য সুন্দর উকিল, অনল দাস,ইউটিইউসি নেতা হোসেন অালি প্রমুখ নেতৃবৃন্দ।
          কাঁথি-৩ ব্লকে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, খাজা অাবুল অালি, অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতৃত্ব বলেন করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্যসরকার হাত গুটিয়ে নেওয়া, পরিযায়ী শ্রমিকদের সাথে অমানবিক অাচরণ, অামফান কে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ক্ষতিগ্রস্থ দের ত্রাণ ও পুনর্বাসন দিতে হবে। বিডিও মারফত প্রধানমন্ত্রী কে শ্রমিক বিরোধী কালাকানুন বাতিলের দাবীতে গণডেপুটেশনের কপি পাঠানো হয়।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *