
নিজস্ব সংবাদদাতা:পটাশপুর:পূর্ব মেদিনীপুরঃ পুকুর থেকে উদ্ধার হল অষ্টমী বর্মন(৩৮) নামের এক মহিলার মৃতদেহ।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১এর তালছিটকিনি গ্ৰামে।এদিন সকালে ওই এলাকার একটি পুকুরে মৃতদেহটিকে ভাসতে দেখে স্থানীয়রা।এই ঘটনার জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পটাশপুর পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা শুরু করে তদন্ত শুরু করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়।
