
শুভম সিং:এগরা:পূর্ব মেদিনীপুরঃ এগরা থানার ছত্রী পঞ্চায়েতের উষ্মা গ্ৰামে আসা ২জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া যায়। শনিবার মহারাষ্ট্র থেকে ফিরে আসা এগরা ১এর উষ্মা গ্ৰামের ২জন পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।এরপর এগরা সুপারস্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা ওই ২জন যুবককে পাঁশকুড়া করোনা বড়োমা হাসপাতালে নিয়ে যায়।পাশাপাশি পরিবারের সদস্যদের চন্ডীপুর হাসপাতালে পাঠিয়েছে।এগরা ২ ব্লকের তাজপুর ও তেঁতুলিয়াগিরি এলাকার ২জন পরিযায়ী শ্রমিকের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেল শনিবার।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন আগে মহারাষ্ট্র থেকে ২জন পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি ফেরে।এরপর তাদের লালারস সংগ্ৰহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়।আজ সকালে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
