
নিজস্ব সংবাদদাতা:নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুরঃক্যানেলে পড়ে শনিবার মৃত্যু হল তিন বছরের শিশুর।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ ব্লকের মনোহরপুর গ্রামে।জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে খেলা করতে করতে হঠাৎই অজান্তে জলের ক্যানেলে পড়ে যায় ওই শিশু।তএরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ ক্যানেলে ওই শিশুর মৃতদেহ দেখতে পায়।এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রেয়াপাড়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
