
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। ৩০শে মে শনিবার কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ও অক্সফাম ইন্ডিয়ার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্লকগুলির মধ্যে সমুদ্র তীরবর্তী দেশপ্রাণের ব্লকের ১২৬ পরিবারে ত্রিপল বিতরণ হয়। ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের গোপালচক, হাজরাকোলা, ভেঁটাপুকুরিয়া, জগন্নাথপুর, বাঁকিপুট, টিয়াকোলা, পিরিজপুর, ভূপতিচক, কালিচক, কালিদাসবাড় গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রিপল তুলে দেওয়া হয়। ত্রিপল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতি সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, কোষাধ্যক্ষ প্রণয় কুমার পাল, কো-অর্ডিনেটর বিবেকানন্দ সাহু, গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক দেবাংশু পাহাড়ী, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সদস্যা গীতাঞ্জলী বারিক, দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কেশব পাহাড়ী, অনিতা মন্ডল, সুপ্রতি মিশ্র, গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতনের সভাপতি মানিক গারু, প্রমুখ।

