
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: ৩০শে মে শনিবার আজ রামনগর -১ পঞ্চায়েত সমিতির তালগাছাড়ী -২ পঞ্চায়েতের ‘জাগরণী সংঘ’ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০০ টাকা দান করেন। সংস্থা সভাপতি পদ্মলোচন করণ ও সম্পাদক হরেকৃষ্ণ মাইতি এন ই এফ টি তে ওই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠালেন। সামান্য হলে ও সামর্থমত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা। তিনি জানান এর আগেও এই সংঘ স্থানীয় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল, সারাবছর জনকল্যাণমূলক কাজ করে থাকেন এরা।
